ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি
যেসব শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে বলে দাবি করেছেন তেহরানের এক শীর্ষ কর্মকর্তা। খসড়াটিতে ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালিতে নৌ চলাচল, তেল নিষেধাজ্ঞা এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষ খসড়াটিতে সম্মত হলে পরবর্তী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে।প্রস্তাবিত খসড়া অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দেবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ-সংক্রান্ত বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহারের পদক্ষেপ নিতে পারে।অর্থনৈতিক বিষয়ে খসড়ায় উল্লেখ রয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও আলোচনায় রয়েছে।এ ছাড়া ইরানের অবরুদ্ধ প্রায় ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করার বিষয়টিও খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিভিন্ন আর্থিক ও কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে এই অর্থ ইরানের কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব রয়েছে।পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরান নাকি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা পরমাণু অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না। একই সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরমাণু স্থাপনার সম্প্রসারণে নতুন কোনো পদক্ষেপ নেবে না।তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত চুক্তির ঘোষণা দেওয়া হয়নি। ফলে আলোচনার অগ্রগতি ও শর্তগুলো নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সূত্র: রয়টার্স, আল-আরাবিয়া
২১ ঘন্টা আগে

১৪ জুন ২০২৬, ১০:০২ পিএম
সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আপনিও কি তাই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন