ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

টর্নেডোর হুমকিতে ইংল্যান্ড শিবির, বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন উদ্বেগ

প্রকাশ : ১৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টর্নেডোর হুমকিতে ইংল্যান্ড শিবির, বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন উদ্বেগ

স্পোটর্স ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এবার তাদের প্রস্তুতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির ভয়াবহ আবহাওয়া। টর্নেডো সতর্কতা জারির পর খেলোয়াড় ও কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার স্থানীয় সময় কানসাস সিটিতে পৌঁছে প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করে ইংল্যান্ড দল। শুরুতে আবহাওয়া স্বাভাবিক থাকলেও কয়েক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতি বদলে যায়। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ প্রবল ঝড়, বজ্রপাত এবং সম্ভাব্য টর্নেডোর সতর্কতা জারি করে। কিছু বাসিন্দার মোবাইলে ‘প্রাণঘাতী টর্নেডো’র জরুরি বার্তাও পৌঁছায়।

সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ড দলের সদস্যরা হোটেল ও ক্যাম্পের নির্ধারিত নিরাপদ স্থানে আশ্রয় নেন। নিরাপত্তাজনিত কারণে কানসাস সিটির ফিফা ফ্যান ফেস্টিভ্যালও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়।

বিশ্বকাপ প্রস্তুতিতে ইংল্যান্ডের জন্য এটি নতুন কোনো ঝামেলা নয়। এর আগে ফ্লোরিডায় তাদের প্রস্তুতি ক্যাম্পে প্রতিকূল আবহাওয়ার কারণে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে যায়। পাশাপাশি কানসাস সিটিতে দলের কিছু অনুশীলন সরঞ্জাম ও বুট চুরির ঘটনাও ঘটে। যদিও পরে বেশিরভাগ সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়েছে।

সব প্রতিকূলতার মধ্যেও লক্ষ্য থেকে সরে যেতে রাজি নয় থ্রি লায়ন্সরা। কোচ টমাস টুখেলের দল আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। মাঠের বাইরের নানা ঝামেলা সত্ত্বেও ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

সোমবার, ১৫ জুন ২০২৬

টর্নেডোর হুমকিতে ইংল্যান্ড শিবির, বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন উদ্বেগ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

স্পোটর্স ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এবার তাদের প্রস্তুতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির ভয়াবহ আবহাওয়া। টর্নেডো সতর্কতা জারির পর খেলোয়াড় ও কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার স্থানীয় সময় কানসাস সিটিতে পৌঁছে প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করে ইংল্যান্ড দল। শুরুতে আবহাওয়া স্বাভাবিক থাকলেও কয়েক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতি বদলে যায়। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ প্রবল ঝড়, বজ্রপাত এবং সম্ভাব্য টর্নেডোর সতর্কতা জারি করে। কিছু বাসিন্দার মোবাইলে ‘প্রাণঘাতী টর্নেডো’র জরুরি বার্তাও পৌঁছায়।

সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ড দলের সদস্যরা হোটেল ও ক্যাম্পের নির্ধারিত নিরাপদ স্থানে আশ্রয় নেন। নিরাপত্তাজনিত কারণে কানসাস সিটির ফিফা ফ্যান ফেস্টিভ্যালও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়।

বিশ্বকাপ প্রস্তুতিতে ইংল্যান্ডের জন্য এটি নতুন কোনো ঝামেলা নয়। এর আগে ফ্লোরিডায় তাদের প্রস্তুতি ক্যাম্পে প্রতিকূল আবহাওয়ার কারণে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে যায়। পাশাপাশি কানসাস সিটিতে দলের কিছু অনুশীলন সরঞ্জাম ও বুট চুরির ঘটনাও ঘটে। যদিও পরে বেশিরভাগ সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়েছে।

সব প্রতিকূলতার মধ্যেও লক্ষ্য থেকে সরে যেতে রাজি নয় থ্রি লায়ন্সরা। কোচ টমাস টুখেলের দল আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। মাঠের বাইরের নানা ঝামেলা সত্ত্বেও ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত