স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে থাকলেও সেটি ভাঙার অপেক্ষায় আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। আর সেই রেকর্ড ভাঙুক লিওনেল মেসির হাতেই—এমনটাই প্রত্যাশা সাবেক এই স্ট্রাইকারের।
বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করে ইতিহাসের শীর্ষে আছেন ক্লোসা। তবে ২০২৬ বিশ্বকাপে তার এই রেকর্ড টিকে থাকা কঠিন হবে বলেই মনে করছেন তিনি। কারণ রেকর্ড ছোঁয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে।
বর্তমানে বিশ্বকাপে ২৬ ম্যাচে ১৩ গোল করেছেন মেসি। ফলে ক্লোসার রেকর্ড ভাঙতে তার প্রয়োজন আর মাত্র ৪টি গোল। অন্যদিকে মাত্র দুই বিশ্বকাপ খেলেই ১৪ ম্যাচে ১২ গোল করেছেন এমবাপ্পে। ফরাসি অধিনায়কের সামনে রেকর্ড স্পর্শ করতে প্রয়োজন ৫টি গোল।
জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লোসা বলেন, বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাটে ম্যাচ সংখ্যা বেড়েছে, ফলে গোল করার সুযোগও আগের চেয়ে বেশি।
তার ভাষায়,"আমার মনে হয়, এই বিশ্বকাপেই রেকর্ডটি ভেঙে যাবে। দল বেশি হওয়ায় ম্যাচও বেশি, গোলের সুযোগও বাড়বে। আমি মনে করি আর্জেন্টিনা ও ফ্রান্স অনেক দূর যাবে। রেকর্ড তো একদিন ভাঙবেই। আর সেটা যদি মেসি করে, তাহলে আমি তাকে স্বাগত জানাই। আমি সবসময়ই মেসির বড় ভক্ত।"
মেসি ও এমবাপ্পে ছাড়াও বিশ্বকাপে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের নামের পাশে রয়েছে ৮টি করে গোল। তবে ক্লোসার রেকর্ড ভাঙার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ধরা হচ্ছে মেসি ও এমবাপ্পেকেই।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
একই দিন রাত ১টায় সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ফ্রান্স। গ্রুপ পর্বে তাদের বাকি প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন