স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যান এবারের আসরের সর্বকনিষ্ঠ কোচ হলেও তার দলেই রয়েছেন এমন এক খেলোয়াড়, যার বয়স কোচের চেয়েও বেশি।
বর্তমানে নাগেলসম্যানের বয়স ৩৮ বছর। অন্যদিকে অবসর ভেঙে জাতীয় দলে ফেরা কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের বয়স ৪০। ফলে বিশ্বকাপের মঞ্চে কোচের চেয়ে বয়সে বড় খেলোয়াড়কে নিয়ে খেলতে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
মাত্র ২৮ বছর বয়সে ২০১৫ সালে হফেনহাইমের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে আলোচনায় আসেন নাগেলসম্যান। সেই সময় অনেকেই সিদ্ধান্তটিকে ঝুঁকিপূর্ণ বললেও তরুণ এই কোচ ক্লাবটিকে অবনমন অঞ্চল থেকে তুলে এনে বুন্দেসলিগায় প্রতিষ্ঠিত করেন।
পরে আরবি লাইপজিগকে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলেও নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। ২০২১ সালে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়ে জেতেন বুন্দেসলিগা শিরোপা। এরপর ২০২৩ সালে জার্মান জাতীয় দলের দায়িত্ব পান নাগেলসম্যান।
অন্যদিকে ম্যানুয়েল নয়্যার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে কোচের অনুরোধে আবারও জাতীয় দলে ফেরেন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ।
২০১০ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া নয়্যার ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এরপর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে হতাশার পর এবার শেষবারের মতো বিশ্বমঞ্চে নিজের ছাপ রাখতে প্রস্তুত তিনি।
রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির প্রথম ম্যাচে নয়্যারকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নাগেলসম্যান।
ম্যাচটিকে আরও বিশেষ করে তুলেছে আরেকটি তথ্য। কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট এবারের বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ। ৭৮ বছর বয়সী এই ডাচ কোচের বিপরীতে ৩৮ বছর বয়সী নাগেলসম্যান দাঁড়াবেন ডাগআউটে। অর্থাৎ একই ম্যাচে দেখা যাবে বিশ্বকাপের সবচেয়ে তরুণ ও সবচেয়ে প্রবীণ দুই কোচকে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন