নওগাঁর বদলগাছীতে মেয়ের বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলে করে ফেরার পথে ট্রাকচাপায় শামসুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তীগ্রাম এলাকার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী সদরে মেয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ছেলে সারজাদুলের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শামসুন্নাহার। পথে বদলগাছী বাইপাস ডাকবাংলো সড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় জয়পুরহাট থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক চৌরাস্তার দিকে যাচ্ছিল। ট্রাকটিকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি বাম দিকে মোড় নিলে পেছনে বসা শামসুন্নাহার ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা উদ্ধার করে তাঁকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করে।
বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন