ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

অর্থনীতি

বিপিইসি ও ইডিএফ গ্রুপের জমকালো বৈশাখী অনুষ্ঠান

রাজধানীর লেক ভিউ কনভেনশন হলে সম্প্রতি আয়োজিত হলো নারী উদ্যোক্তাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘BPEC ও EDF গ্রুপ’-এর বর্ণিল বৈশাখী উৎসব। প্রায় ৩ লাখ সদস্যের এই গ্রুপের আয়োজনে যেন ফুটে উঠেছিল বৈশাখের ঐতিহ্য, নারী সৌন্দর্য ও বিনোদনের এক চমৎকার সংমিশ্রণ। এটি কেবল একটি ব্যবসার প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি ভালোবাসার ও ঐক্যবদ্ধ টিমের মিলনমেলা হিসেবে নিজেকে প্রমাণ করেছে তারা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিব সনেট, অন্ত করিম ও জনপ্রিয় অভিনেতা নীরব। অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাত দিয়েই ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া কেক কাটা, পুরস্কার বিতরণী, মধ্যাহ্নভোজ এবং নাচ-গান ও আড্ডায় পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়। শুরু থেকে শেষ পর্যন্ত সদস্যদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।গ্রুপটির প্রতিষ্ঠাতা রোকসানা বৃষ্টির সুদক্ষ নেতৃত্বে এটি একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। গ্রুপটির কার্যক্রম সচল রাখতে ১০০ জন মডারেটর নিয়ে গঠিত বিশাল এডমিন প্যানেল দিনরাত কাজ করে যাচ্ছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখিকা, নারী উদ্যোক্তা ও ব্যাংক-বীমা কর্মকর্তা এমএসটি পলি আক্তার। গ্রুপটির কার্যক্রম নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, "ব্যস্ততা ও পেশাগত জীবনের কারণে আমি সবসময় সক্রিয় থাকতে না পারলেও নিয়মিত এই গ্রুপের কার্যক্রম ফলো করি। এটি শুধু একটি গ্রুপ নয়, এটি ভালোবাসার এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। ভালো কিছুর সাথে সবসময় পাশে থাকার চেষ্টা করি। আমার নিজস্ব কোনো সৃজনশীল কাজেও আমি এই গ্রুপের সদস্যদের সম্পৃক্ত করার পরিকল্পনা করছি, যাদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে সিলেকশনের জন্য ভেবে রেখেছি।পুরো অনুষ্ঠানটি চমৎকারভাবে উপস্থাপনা করেছেন জোবেদা রুমা। এছাড়া ইভেন্টটির সামগ্রিক ব্যবস্থাপনায় ছিল ‘ইভেন্ট তর্কা ম্যানেজমেন্ট’। উপস্থিত সবাই এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং গ্রুপটির আগামী দিনের পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন।সব মিলিয়ে, বৈশাখী আমেজে ঘেরা এই অনুষ্ঠানটি উদ্যোক্তাদের মধ্যে কেবল ব্যবসায়িক সম্পর্ক নয়, বরং পারস্পরিক ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

বিপিইসি ও ইডিএফ গ্রুপের জমকালো বৈশাখী অনুষ্ঠান