ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা

প্রকাশ : ১৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা

ঢাকা, ১৪ জুন: বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম (বিপিএফ)-এর গণ বিশ্ববিদ্যালয় (জিবিইউ) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা প্যানেল অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর।

নবগঠিত কমিটিতে ইমরান হোসেন সভাপতি এবং আশিকুল ইসলাম তুহিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নেতৃত্বে নতুন মুখ

কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাব্বির হোসেন। সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন রাজিবুল হোসেন, শামীম হোসেন ও মাইশা তাসনিম।

সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শওকত হোসাইন, আল আমিন, বি.এম. মাহমুদুল হাসান, রিজওয়ান চৌধুরী সাবির, মো. মনিম আহম্মেদ ও এইচ.এম. কামরুজ্জামান।

সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল-আমিন, নূর মোহাম্মদ, সোয়াদ আহমেদ ও ইয়াসিন আরাফাত সেলিম।

সম্পাদকীয় পদে যারা

কোষাধ্যক্ষ মাইনুল ইয়ামিন, সহ-কোষাধ্যক্ষ কাজী মো. আব্দুল বাকি সৌমিক, প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক মো. ইয়াসিন আরাফাত, সাংস্কৃতিক সম্পাদক চাঁদনী আক্তার তমা, গবেষণা সম্পাদক ফারজানা আক্তার, ছাত্রকল্যাণ সম্পাদক উম্মে হানি, এবং মিডিয়া ও সেমিনার সম্পাদক তমাল কুমার মৃধা নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বিভিন্ন পদে সহ-সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

অভিজ্ঞদের নিয়ে উপদেষ্টা প্যানেল

নতুন উপদেষ্টা প্যানেলে ফার্মাসিউটিক্যালস শিল্প, ওষুধ প্রশাসন, স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতের অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, একমি ল্যাবরেটরিজ, বিকন ফার্মাসিউটিক্যালস, গণস্বাস্থ্য কেন্দ্র, বিএসটিআই এবং গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

শিক্ষার্থী ও পেশাজীবীদের উন্নয়নে কাজের অঙ্গীকার

নবনির্বাচিত নেতারা ফার্মেসি শিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থী ও পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের কেন্দ্রীয় নেতারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফল ও কার্যকর নেতৃত্ব কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

সোমবার, ১৫ জুন ২০২৬

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত