ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

শিক্ষা

শিক্ষাবৃত্তি দ্বিগুণ বাড়িয়ে শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ দিতে সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত মেধা ও সাধারণ উভয় ধরনের বৃত্তির অর্থ এখন থেকে আগের তুলনায় দ্বিগুণ হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে বৃত্তির হার নির্ধারণ করা হলেও দীর্ঘ এক দশক পর তা পুনর্নির্ধারণ করা হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যন্ত সব পর্যায়ে মাসিক ও বার্ষিক অনুদান উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এতে সরকারি ব্যয় প্রায় ১৮৪ কোটি টাকা থেকে বেড়ে ৩৬৮ কোটি টাকার বেশি হবে।খসড়া প্রস্তাবে প্রাথমিক, জুনিয়র, এসএসসি ও এইচএসসি পর্যায়ে মেধা ও সাধারণ বৃত্তির হার দ্বিগুণ করার পাশাপাশি বার্ষিক অনুদানও বাড়ানোর কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুতই সংশোধিত প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।শিক্ষা কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাবে এবং মেধাবীদের উচ্চশিক্ষায় উৎসাহ জোগাবে। বর্তমানে প্রায় পৌনে দুই লাখ শিক্ষার্থী বিভিন্ন স্তরে বৃত্তি পাচ্ছে, যা নতুন সিদ্ধান্তে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষাবৃত্তি দ্বিগুণ বাড়িয়ে শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার