ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ

প্রকাশ : ১৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ

অনলাইন ডেস্ক: দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে সরকার।

জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে। একই দিন আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তারের পর তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রত্যর্পণের আনুষ্ঠানিক আবেদন পাঠাতে হবে।

এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় নথি ও প্রস্তাব প্রস্তুতের কাজ করছে। অনুমোদনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন পাঠানো হবে। একই সঙ্গে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা আবুধাবি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে।

সরকারের ভাষ্য অনুযায়ী, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করার প্রচেষ্টার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই ঘটনা পলাতক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হতে পারে।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র‌্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবেও দায়িত্বে ছিলেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। পরে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি দেশ ত্যাগ করেন। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা এবং আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

সোমবার, ১৫ জুন ২০২৬

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত