স্বাস্থ্যকর খাবার খেয়েও যদি কোমরের মাপ বেড়ে যাচ্ছে, তবে সমস্যা শুধু খাওয়াদাওয়ায় নয়। বিশেষজ্ঞদের মতে, ‘কর্টিসল বেলি’ বা পেটের অতিরিক্ত চর্বি মূলত হরমোন কর্টিসলের কারণে হয়। কর্টিসল হলো স্ট্রেস হরমোন, যা মানসিক চাপ বাড়লে অতিরিক্ত ক্ষরণ হয়। এই হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, মিষ্টি ও ভাজাভুজি খাবারের ইচ্ছা সৃষ্টি করে এবং হজম কমিয়ে দেয়, ফলে অতিরিক্ত ক্যালোরি পেটের মেদ হিসেবে জমে।
শুধু হাঁটাহাঁটি বা দৌড়ানো এই মেদ কমাতে পর্যাপ্ত নয়। বিশেষ কিছু ব্যায়াম কর্টিসল বেলি কমাতে কার্যকর।
যোগাসন: ধনুরাসন পেটের মেদ কমাতে সহায়তা করে। পিঠে শুয়ে হাঁটু ভাঁজ করে পা হাতে ধরে শ্বাস নিয়ন্ত্রণ করে ২০–৩০ সেকেন্ড ধরে রাখুন।
স্ট্রেচিং: ফরোয়ার্ড ফোল্ড পদ্ধতিতে সোজা দাঁড়িয়ে কোমর ভেঙে পায়ের পাতা স্পর্শ করুন। নিয়মিত অভ্যাসে পুরো শরীর স্ট্রেচ হয়।
পিলাটেজ: পেলভিক ব্রিজ পদ্ধতিতে মেঝেতে শুয়ে পা পিলাটেজ বলের ওপর রাখুন, কোমর ও নিতম্ব উপরে তুলুন, ১০–২০ সেকেন্ড ধরে রাখুন।
তাই চি: লোটাস কিকের মতো তাই চি ব্যায়াম পেশি শক্তি বাড়ায় এবং মেদ কমায়।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মানসিক চাপ নিয়ন্ত্রণ ও এই ব্যায়ামগুলো করলে কর্টিসল বেলি কমানো সম্ভব।সএইচ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন