ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

আরও যে ৬ জেলায় ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আরও যে ৬ জেলায় ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপের ব্যবহার শুরু হয়েছে। শনিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, পাইলটিং কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে।

শুরুতে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে অ্যাপটি চালু হলেও এখন ঢাকার ১৮টি পেট্রল পাম্পে এর ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহসহ মোট ১২টি জেলায় মোটরসাইকেল নিবন্ধনের জন্য সিস্টেম উন্মুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ফুয়েল পাস অ্যাপে নিবন্ধনের মাধ্যমে নির্ধারিত মোটরসাইকেলগুলো জ্বালানি ব্যবস্থাপনা সিস্টেমে অন্তর্ভুক্ত হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম চালু করা হবে।

অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে মোবাইল নম্বর যাচাই, রেজিস্ট্রেশন নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আরও যে ৬ জেলায় ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপের ব্যবহার শুরু হয়েছে। শনিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, পাইলটিং কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে।

শুরুতে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে অ্যাপটি চালু হলেও এখন ঢাকার ১৮টি পেট্রল পাম্পে এর ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহসহ মোট ১২টি জেলায় মোটরসাইকেল নিবন্ধনের জন্য সিস্টেম উন্মুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ফুয়েল পাস অ্যাপে নিবন্ধনের মাধ্যমে নির্ধারিত মোটরসাইকেলগুলো জ্বালানি ব্যবস্থাপনা সিস্টেমে অন্তর্ভুক্ত হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম চালু করা হবে।

অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে মোবাইল নম্বর যাচাই, রেজিস্ট্রেশন নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে বলে জানানো হয়েছে।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত