প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
আরও যে ৬ জেলায় ‘ফুয়েল পাস’ অ্যাপ চালুা
||
দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপের ব্যবহার শুরু হয়েছে। শনিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, পাইলটিং কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে।শুরুতে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে অ্যাপটি চালু হলেও এখন ঢাকার ১৮টি পেট্রল পাম্পে এর ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহসহ মোট ১২টি জেলায় মোটরসাইকেল নিবন্ধনের জন্য সিস্টেম উন্মুক্ত করা হয়েছে।মন্ত্রণালয় জানায়, ফুয়েল পাস অ্যাপে নিবন্ধনের মাধ্যমে নির্ধারিত মোটরসাইকেলগুলো জ্বালানি ব্যবস্থাপনা সিস্টেমে অন্তর্ভুক্ত হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম চালু করা হবে।অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে মোবাইল নম্বর যাচাই, রেজিস্ট্রেশন নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে বলে জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত