ঢাকা    শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়, ভোগান্তির আশঙ্কা

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়, ভোগান্তির আশঙ্কা

রাজধানী ও এর আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত নির্ধারিত এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধের আওতায় পড়ছে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্টসহ বিস্তৃত শিল্প ও আবাসিক অঞ্চল।

এ ছাড়া সাভার ও আশুলিয়ার আশপাশের আরও বেশ কিছু এলাকায় যেমন রেডিও কলোনী, কলমা, দোসাইদ, বড় আশুলিয়া, জিরাবো, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে এসব এলাকায় শিল্পকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালি কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

তিতাস গ্যাস জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকা এলাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। এতে রান্না ও উৎপাদন কার্যক্রমে সাময়িক সমস্যার সৃষ্টি হতে পারে।

এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। গ্যাস সরবরাহ পুনরায় চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়, ভোগান্তির আশঙ্কা

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানী ও এর আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত নির্ধারিত এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধের আওতায় পড়ছে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্টসহ বিস্তৃত শিল্প ও আবাসিক অঞ্চল।

এ ছাড়া সাভার ও আশুলিয়ার আশপাশের আরও বেশ কিছু এলাকায় যেমন রেডিও কলোনী, কলমা, দোসাইদ, বড় আশুলিয়া, জিরাবো, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে এসব এলাকায় শিল্পকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালি কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

তিতাস গ্যাস জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকা এলাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। এতে রান্না ও উৎপাদন কার্যক্রমে সাময়িক সমস্যার সৃষ্টি হতে পারে।

এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। গ্যাস সরবরাহ পুনরায় চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত