ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বে পঞ্চম

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বে পঞ্চম

ছুটির দিনে যানবাহন ও কলকারখানার কার্যক্রম কম থাকলেও ঢাকার বায়ুদূষণ কমছে না। শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর বায়ুর মান এখনো অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী একটি প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, ১৬৭ সূচক নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর, যেখানে বায়ুমানের সূচক ২৯৬। দ্বিতীয় অবস্থানে থাকা মিশরের রাজধানী কায়রোর সূচক ২৮২। তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর, যার সূচক ১৯৩। আর ১৭৮ সূচক নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু।

বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ সূচক হলে তা অস্বাস্থ্যকর বায়ু নির্দেশ করে।

অন্যদিকে, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ সূচককে ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বে পঞ্চম

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

ছুটির দিনে যানবাহন ও কলকারখানার কার্যক্রম কম থাকলেও ঢাকার বায়ুদূষণ কমছে না। শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর বায়ুর মান এখনো অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী একটি প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, ১৬৭ সূচক নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর, যেখানে বায়ুমানের সূচক ২৯৬। দ্বিতীয় অবস্থানে থাকা মিশরের রাজধানী কায়রোর সূচক ২৮২। তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর, যার সূচক ১৯৩। আর ১৭৮ সূচক নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু।

বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ সূচক হলে তা অস্বাস্থ্যকর বায়ু নির্দেশ করে।

অন্যদিকে, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ সূচককে ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত