মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও উত্তেজনা কমাতে তুরস্কের আন্তালিয়ায় পাকিস্তান, কাতার ও তুরস্কের শীর্ষ নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অংশ নেন।
আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয় এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধান জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় পাকিস্তানের ভূমিকার জন্য কাতার ও তুরস্কের নেতারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি দুই দেশই সমর্থন জানায়। একই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পৃথক আঞ্চলিক সফর এবং উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা বেড়েছে।
তবে এসব আলোচনার বিস্তারিত ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, যা ঘিরে আঞ্চলিক রাজনীতিতে নজরদারি ও আগ্রহ আরও বেড়েছে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন