পবিত্র রমজান ও ঈদুল ফিতর-এর টানা ছুটি শেষে আজ রোববার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। প্রায় ৪০ দিনের দীর্ঘ বিরতির পর শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ কিছু নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং এ কার্যক্রম বছরজুড়ে অব্যাহত রাখতে হবে। প্রতিদিন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা তদারকি, সপ্তাহে অন্তত একদিন শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ৯ মার্চ থেকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এর ফলে ঈদের ছুটি আগেই কার্যকর হয়। ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।
রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ছুটির ক্ষতি পুষিয়ে নিতে আগামী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস চলবে। এর অংশ হিসেবে আগামী ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিনেও পাঠদান অব্যাহত থাকবে।
দীর্ঘ বিরতির পর শিক্ষা কার্যক্রম সচল করতে এ উদ্যোগগুলো শিক্ষার্থীদের পাঠদানে গতি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন