অনলাাইন ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ঈদের দিন শনিবার সামান্য বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে রোববার (২২ মার্চ) সকালে আবহাওয়ায় হালকা শীতের অনুভূতি রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময়ে কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
আজ সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
সকাল ৭টার পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের বেলায় ঢাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টায়।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন