ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

গল্প

বইমেলায় সাংবাদিক আশরাফুলের ‘ভদ্রাবতীর পাড়ে’

ইউসুফ আলী: এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের প্রথম ভ্রমণবিষয়ক বই ‘ভদ্রাবতীর পাড়ে’। গত ২ মার্চ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।বইটির মোড়ক উন্মোচন করেন এভারেস্টজয়ী পর্বতারোহী ও লেখক ইকরামুল হাসান শাকিল। তিনি বইটির প্রশংসা করে বলেন, "পাণ্ডুলিপি পড়েই আমি মুগ্ধ হয়েছি। আশরাফুলের লেখনী এমন যে, বইটি পড়লে পাঠকের মনে হবে তিনি লেখকের সাথেই ভ্রমণে আছেন।"স্বপ্ন ’৭১-এর প্রকাশক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্পাদক এসএএম সুমন সরকার, পরিব্রাজক মাসফিকুল হাসান টনি, মিউজিক কম্পোজার মাহবুব মিনেল এবং সাংবাদিক আবুল বাশার মিরাজসহ আরও অনেকে।নিজের প্রথম বই নিয়ে উচ্ছ্বসিত লেখক আশরাফুল ইসলাম জানান, বইটিতে দেশের ৭টি জেলার ১১টি ভিন্ন স্বাদের ভ্রমণগল্প রয়েছে। ৮০ পৃষ্ঠার এই বইটিতে উঠে এসেছে বাংলাদেশের নানা ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার জীবন্ত সব গল্প।

বইমেলায় সাংবাদিক আশরাফুলের ‘ভদ্রাবতীর পাড়ে’