ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

ছোট গল্প

রাজনীতির গণ্ডি পেরিয়ে মানবতার সেবায় অবিচল ওমর ফারুক মুন্না

সবার উপরে মানুষ সত্য-এই মূলমন্ত্রকে নিজের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন সাবেক ছাত্রনেতা ওমর ফারুক মুন্না। তিনি বিশ্বাস করেন, মানুষের সেবা করার জন্য কোনো বড় পরিচিতি বা পদের প্রয়োজন হয় না, প্রয়োজন কেবল একটি সুন্দর মন এবং মানুষকে ভালোবাসার অদম্য ইচ্ছাশক্তি।প্রতিটি শুক্রবার তার কাছে অন্যরকম একটি দিন। যখন অনেকেই ছুটির দিনে আরাম-আয়েশে সময় কাটান, তখন ওমর ফারুক মুন্না ব্যস্ত হয়ে ওঠেন ভিন্ন কাজে। তার রুটিন শুরু হয় রাজধানীর পুরানা পল্টন কমিউনিটি সেন্টার মোড়ে কিংবা রাস্তায় ছুটে চলার মধ্য দিয়ে। যার মূল উদ্দেশ্য একটাই পথশিশু ও ছিন্নমূল অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দেওয়া। অভাবী ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো এখন তার জীবনের এক নেশায় পরিণত হয়েছে।তিনি মনে করেন, ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন দিতে পারার চেয়ে বড় কোনো তৃপ্তি নেই। তার এই কাজগুলো কোনো লোক দেখানো নয়, বরং হৃদয়ের টানে তিনি প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার এই মানবিক কর্মকাণ্ডের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। তিনি নিয়মিত তার কাজের ছোট ছোট মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করেন, যাতে অন্যদের মাঝেও সেবার মানসিকতা তৈরি হয়।তার এই উদ্যোগ দেখে সমাজের অনেক বিত্তবান মানুষ এবং তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হচ্ছে। ওমর ফারুক মুন্না মনে করেন, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে যদি অল্প করেও অন্যের জন্য কিছু করি, তবেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।কোনো চাওয়া-পাওয়া ছাড়াই অসহায় মানুষের পাশে তার এই নিঃস্বার্থ দাঁড়িয়ে থাকার চিত্রটি সত্যিই প্রশংসনীয়। মানুষের বিপদে এগিয়ে আসা এবং তাদের মুখে হাসি ফোটানোই এখন তার একমাত্র লক্ষ্য। এভাবেই প্রতিনিয়ত অকৃত্তিম ভালোবাসায় তিনি সাধারণ মানুষের আপনজন হয়ে উঠছেন।

রাজনীতির গণ্ডি পেরিয়ে মানবতার সেবায় অবিচল ওমর ফারুক মুন্না