ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক দৃষ্টি

শান্তির আলোচনা নাকি যুদ্ধের প্রস্তুতি? সন্ধিক্ষণে ইরান।

সংগৃহীত ছবি

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে ১৪ দফার একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) নামের ওই চুক্তির ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ইতিমধ্যে কাজ করছে দুই দেশ।

তবে যুদ্ধবিরতির এই সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আরো শক্তিশালী করছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, শত্রুপক্ষের যেকোনো ‘ভুল পদক্ষেপের’ জবাব ‘চূর্ণবিচূর্ণ ও নির্ণায়কভাবে’ দেবে ইরানের সশস্ত্র বাহিনী।

আক্রমিনিয়া বলেন, ‘আমরা যুদ্ধবিরতির এই সময়কে আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে ব্যবহার করছি। এ ক্ষেত্রে আমরা একটি মুহূর্তও নষ্ট করব না বা কোনো অবহেলা করব না।

তিনি আরো বলেন, ‘শত্রুরা যদি কোনো ভুল করে, তাহলে তারা অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর চূর্ণবিচূর্ণ ও নির্ণায়ক জবাবের মুখোমুখি হবে।’প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর শুরু হওয়া প্রায় ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক স্থাপনায় হাজারো বিমান হামলা চালায়।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শান্তির আলোচনা নাকি যুদ্ধের প্রস্তুতি? সন্ধিক্ষণে ইরান।

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে ১৪ দফার একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) নামের ওই চুক্তির ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ইতিমধ্যে কাজ করছে দুই দেশ।

তবে যুদ্ধবিরতির এই সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আরো শক্তিশালী করছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, শত্রুপক্ষের যেকোনো ‘ভুল পদক্ষেপের’ জবাব ‘চূর্ণবিচূর্ণ ও নির্ণায়কভাবে’ দেবে ইরানের সশস্ত্র বাহিনী।

আক্রমিনিয়া বলেন, ‘আমরা যুদ্ধবিরতির এই সময়কে আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে ব্যবহার করছি। এ ক্ষেত্রে আমরা একটি মুহূর্তও নষ্ট করব না বা কোনো অবহেলা করব না।

তিনি আরো বলেন, ‘শত্রুরা যদি কোনো ভুল করে, তাহলে তারা অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর চূর্ণবিচূর্ণ ও নির্ণায়ক জবাবের মুখোমুখি হবে।’প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর শুরু হওয়া প্রায় ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক স্থাপনায় হাজারো বিমান হামলা চালায়।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মহসীন প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত