ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হতে পারে ডা. শফিকুর রহমান

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হতে পারে ডা. শফিকুর রহমান

দৃষ্টি প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি অভিযোগ করে সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে এবং সংবিধানে নিজেদের ইচ্ছামতো সংশোধন এনে ‘ফ্যাসিবাদী কায়দায়’ দেশ পরিচালনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন, জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ছে। তাই অতীতের তুলনায় আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অনিয়মের বিষয়টি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আংশিকভাবে স্বীকার করা হয়েছে। বিদেশে বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় নির্ধারণের উদ্যোগের সমালোচনা করে তিনি দাবি করেন, এতে দেশের মানুষের কাছে ভুল বার্তা গেছে এবং জনগণের প্রত্যাশা ভঙ্গ হয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং মানুষের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। “আমরা সুস্থ রাজনীতি করতে চাই বলেই বড় ধরনের দলীয় ক্ষতি মেনে নিয়েছি,”—যোগ করেন তিনি।

সংসদে স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, এ কারণে কয়েকবার তারা ওয়াকআউট করেছেন।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সংবিধান নিজেদের সুবিধামতো সংশোধনের মাধ্যমে দেশ পরিচালনার চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক সংঘাতের প্রভাবে দেশের অর্থনীতি ভালো নেই। এ অবস্থায় আন্দোলন কাম্য নয় উল্লেখ করলেও তিনি বলেন, সংসদে বিরোধী দলের মতামত উপেক্ষা করা হলে এবং সমস্যার সমাধান না হলে রাজপথে নামা ছাড়া বিকল্প থাকে না।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তাব দিয়ে পরে গণভোট থেকে সরে এসে সরকার জনগণের সঙ্গে দ্বিচারিতা করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হতে পারে ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত