ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

নারীর পরিবর্তে পুরুষ হজ করতে পারবে ?



নারীর পরিবর্তে পুরুষ হজ করতে পারবে ?
ছবি: সংগৃহীত

বিধানগত দিক থেকে হজ আদায় করা সহজ, কিন্তু যেহেতু এর জন্য সফর করতে হয় এবং পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত বিশেষ বিশেষ স্থানে একসাথে এই ইবাদত আদায় করে থাকে, তাই তা কঠিন ও কষ্টকর হয়ে দাঁড়ায়।

এ কারণে অনেক মানুষের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও শারীরিক অক্ষমতার কারণে তা আদায়ের সামর্থ্য থাকে না। এ ধরনের মাজুরদের প্রতি দয়া দেখিয়ে আল্লাহ তায়ালা বদলী হজের অবকাশ দান করেছেন।

এক্ষেত্রে প্রশ্ন জাগে, একজন পুরুষ কি নারীর পক্ষ থেকে কিংবা একজন নারী কি পুরুষের পক্ষ থেকে এই বদলি হজ আদায় করতে পারবেন? বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই রয়েছে কৌতূহল ও সংশয়।

হাদিস শরিফে এসেছে, বিদায় হজের সময় এক মহিলা নবী মুহাম্মদ (সা.)-কে জিজ্ঞেস করেন, ‘আমার  পিতা অনেক দুর্বল, তিনি হজ করার সক্ষমতা রাখেন না। আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারব?’ উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, পারবে ।

পরিশেষে বলা যায়, ইসলামি শরিয়ত ইবাদতের ক্ষেত্রে মানুষের সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শারীরিক অক্ষমতা বা অসুস্থতা যেন আল্লাহর সন্তুষ্টি লাভের পথে বাধা না হয়, সেজন্যই 'বদলি হজ' এক বিশেষ নেয়ামত। হাদিসের ভাষ্য অনুযায়ী, নারী-পুরুষ নির্বিশেষে একে অপরের পক্ষ থেকে এই ইবাদত পালন করতে পারেন, যা ইসলামের সহজীকরণ ও উদারতারই বহিঃপ্রকাশ।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬


নারীর পরিবর্তে পুরুষ হজ করতে পারবে ?

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

বিধানগত দিক থেকে হজ আদায় করা সহজ, কিন্তু যেহেতু এর জন্য সফর করতে হয় এবং পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত বিশেষ বিশেষ স্থানে একসাথে এই ইবাদত আদায় করে থাকে, তাই তা কঠিন ও কষ্টকর হয়ে দাঁড়ায়।

এ কারণে অনেক মানুষের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও শারীরিক অক্ষমতার কারণে তা আদায়ের সামর্থ্য থাকে না। এ ধরনের মাজুরদের প্রতি দয়া দেখিয়ে আল্লাহ তায়ালা বদলী হজের অবকাশ দান করেছেন।

এক্ষেত্রে প্রশ্ন জাগে, একজন পুরুষ কি নারীর পক্ষ থেকে কিংবা একজন নারী কি পুরুষের পক্ষ থেকে এই বদলি হজ আদায় করতে পারবেন? বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই রয়েছে কৌতূহল ও সংশয়।

হাদিস শরিফে এসেছে, বিদায় হজের সময় এক মহিলা নবী মুহাম্মদ (সা.)-কে জিজ্ঞেস করেন, ‘আমার  পিতা অনেক দুর্বল, তিনি হজ করার সক্ষমতা রাখেন না। আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারব?’ উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, পারবে ।

পরিশেষে বলা যায়, ইসলামি শরিয়ত ইবাদতের ক্ষেত্রে মানুষের সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শারীরিক অক্ষমতা বা অসুস্থতা যেন আল্লাহর সন্তুষ্টি লাভের পথে বাধা না হয়, সেজন্যই 'বদলি হজ' এক বিশেষ নেয়ামত। হাদিসের ভাষ্য অনুযায়ী, নারী-পুরুষ নির্বিশেষে একে অপরের পক্ষ থেকে এই ইবাদত পালন করতে পারেন, যা ইসলামের সহজীকরণ ও উদারতারই বহিঃপ্রকাশ।


দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত