সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।
পরিবার সূত্রে জানা গেছে, ৮ মার্চ আল খারিজ শহরের শ্রমিক ক্যাম্পে হামলার সময় মামুন গুরুতর আহত হন। পরে তাকে আল খারিজের সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়। হামলায় তার শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। মামুনের একটি ছেলে সন্তান রয়েছে।
এই হামলায় একই সঙ্গে কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেনও নিহত হন এবং আরও কয়েকজন প্রবাসী আহত হন। নিহতের পরিবারের দাবি, দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক।
এসএইচ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন