ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের তিনজন বাসিন্দা আলাদা আসন থেকে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী) আসন থেকে সাঈদ আল নোমান। তিনজনই বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।
গিয়াস উদ্দিন কাদের ও হুম্মাম চাচা-ভাতিজা। একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হয় হুম্মামের চাচা সালাউদ্দিন কাদের চৌধুরীর। গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ির বাসিন্দা তারা। সাঈদ আল নোমানের বাড়ি তাদের থেকে আধা কিলোমিটার দূরে। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে।
গ্রামের বাসিন্দারা নির্বাচনের ফলাফলে খুশি। নুর উদ্দিন চৌধুরী বলেন, ‘গহিরা একমাত্র গ্রাম যেখানে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা নিজ এলাকায় ও গ্রামের উন্নয়নে অবদান রাখবেন—এটাই প্রত্যাশা।’
গহিরা গ্রামের রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ। এখানকার কয়েকজন পরিচিত ব্যক্তি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আবদুল্লাহ আল হারুন, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। ফজলুল কাদের চৌধুরীর বাড়িও এখানে, যিনি পূর্ব পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ও পাকিস্তানের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জানিয়েছেন, ‘আমার পাশাপাশি নির্বাচিত আরও দুজন সংসদ সদস্যের উপস্থিতি এলাকায় উন্নয়নের সম্ভাবনা বাড়াবে। এটি গ্রামের জন্য খুবই সুসংবাদ।’
গ্রামের অধ্যক্ষ রায়হান মাহমুদ বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে বিশাল সহায়তা মিলবে। এতে গ্রামের মানুষ উপকৃত হবেন।’
এসএইচ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন