ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক দৃষ্টি

মাদক সেবনের দায়ে আটক: ছাত্রদল সভাপতিকে বহিষ্কার

জয়পুরহাটের ক্ষেতলালে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো.সোহেল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সোহেল রানাকে সভাপতির পদসহ দলের সকল পর্যায়ের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি এ.কে.এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে.এম শাকিল হোসেন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (৫ মে) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহেল রানাসহ তিনজন মাদকসেবিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ। এই ঘটনার পরপরই আজ দলীয়ভাবে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মাদক সেবনের দায়ে আটক: ছাত্রদল সভাপতিকে বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলালে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো.সোহেল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সোহেল রানাকে সভাপতির পদসহ দলের সকল পর্যায়ের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি এ.কে.এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে.এম শাকিল হোসেন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (৫ মে) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহেল রানাসহ তিনজন মাদকসেবিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ। এই ঘটনার পরপরই আজ দলীয়ভাবে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মহসীন প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত