প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
আদ্-দ্বীনের রোগীদের দায়িত্ব নিল ৬ সরকারি হাসপাতালা
||
অনলাইন ডেস্ক: রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখান থেকে পাঠানো রোগীদের জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দিতে ছয়টি সরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর পরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়।নির্দেশনা পাওয়া হাসপাতালগুলো হলো—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।চিঠিতে বলা হয়েছে, আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় সেখান থেকে রেফার করা রোগীদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে। এ নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২৭ মে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেন সংকট, শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ থাকা এবং অতিরিক্ত রোগীর চাপের মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার তদন্তে অবহেলার প্রমাণ পাওয়ার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত