প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি বাড়ল তিন সপ্তাহা
||
লেবানন ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ২৩ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ওভাল অফিস থেকে এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনাকে সামনে রেখে ওয়াশিংটনে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াওয়াদ। বৈঠক শেষে ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বড় ধরনের শান্তি চুক্তির পথ তৈরি করতে পারে।তিনি আরও বলেন, শিগগিরই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন-কে বৈঠকের জন্য আমন্ত্রণ জানাতে চান তিনি।তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই একাধিকবার তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে উভয় পক্ষের বিরুদ্ধে। ১৯৪৮ সাল থেকে বিরোধে জড়ানো এই দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি এখনো অনিশ্চিত রয়ে গেছে।এদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, আলোচনাটি ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে এবং যুক্তরাষ্ট্র লেবাননকে সমর্থন দিয়ে যাবে, বিশেষ করে হিজবুল্লাহ-এর মতো ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত