প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনা
আরমান হোসেন ||
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কানিস ফারহানা'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিম প্রমূখ। বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় শাক-সবজি ও ফলমূল রাখা, অতিরিক্ত লবণ-চিনি ও ভাজাপোড়া এড়িয়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। একই সঙ্গে জন্মের পরপরই মাতৃদুগ্ধ, ছয় মাস শুধু মায়ের দুধ এবং পরে পুষ্টিকর সম্পূরক খাবার নিশ্চিত করার আহ্বান জানান।তারা আরও বলেন, শিশু, কিশোর-কিশোরী, প্রবীণ ও গর্ভবতী মায়েদের জন্য বিশেষ পুষ্টি নিশ্চিত করা প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপন গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন।উদ্বোধন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত রোগীদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। #
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত