প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
এআই ও ক্লাউড খাতে নামছে ২৫ বিলিয়ন ডলার"া
||
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট অস্ট্রেলিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটিং সক্ষমতা বাড়াতে এক বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ২০২৯ সালের মধ্যে প্রতিষ্ঠানটি দেশটিতে প্রায় ২৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (১৭.৯ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা একে অস্ট্রেলিয়ায় তাদের ইতিহাসের বৃহত্তম বিনিয়োগ হিসেবে বর্ণনা করেছেন।এই বিশাল অংকের অর্থ মূলত তিনটি প্রধান ক্ষেত্রে ব্যয় করা হবে।মাইক্রোসফটের ‘অ্যাজুর’ এআই সুপারকম্পিউটিং এবং ক্লাউড সেবাকে আরো শক্তিশালী করা। দেশজুড়ে সাধারণ মানুষের এআই বিষয়ক কারিগরি দক্ষতা বাড়ানো। ক্রমবর্ধমান ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা।সিডনি সফররত সত্য নাদেলা জানান, এআই-কে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণের বিশাল সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ায়।বাজার বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির বৈশ্বিক দৌড়ে অস্ট্রেলিয়া এখন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। মাইক্রোসফট চায় সেখানে তাদের ‘অ্যাজুর’ ক্লাউড ও ‘কোপাইলট’ সার্ভিসের আধিপত্য বজায় রাখতে, বিশেষ করে যখন গুগল জেমিনি এবং অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে তীব্র প্রতিযোগিতা চলছে।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে দেশটির নাগরিকদের জন্য নতুন প্রশিক্ষণ ও প্রযুক্তির সুযোগ তৈরি হবে। সরকার এই প্রকল্প সফল করতে প্রয়োজনীয় অবকাঠামো ও জ্বালানি সহায়তার আশ্বাস দিয়েছে।২০২৯ সাল নাগাদ মাইক্রোসফট তাদের বাণিজ্যিক ক্লাউড ও এআই পরিষেবা দেশটিতে ১৪০ শতাংশের বেশি প্রসারিত করার পরিকল্পনা করছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত