প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
১৫ বছরেই ছক্কার রাজা বৈভব, আইপিএলে নতুন ইতিহাসা
||
ক্রীড়া প্রতিবেদন :মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার ঝড়ো ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের।গতকাল মুম্বাই ইন্ডিয়ানস -এর বিপক্ষে মাত্র ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব। ইনিংসটিতে তিনি হাঁকান পাঁচটি ছক্কা। বিশেষ করে বুমরাহর এর প্রথম বলেই ছক্কা মেরে সবাইকে চমকে দেন। একই ওভারে বুমরাহকে আরও একটি ছক্কা হাঁকান তিনি।যদিও অল্পের জন্য ফিফটি হাতছাড়া হয়, তবুও এই ইনিংসেই গড়ে ফেলেছেন অনন্য এক রেকর্ড। এখন পর্যন্ত আইপিএলে তার মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৩৫, যা ২০ বছরের কম বয়সী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।এর আগে এই রেকর্ড ছিল Rishabh Pant এবং Ishan Kishan-এর দখলে। দুজনই ২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে ৩০টি করে ছক্কা মেরেছিলেন। তাদের পেছনে রয়েছেন Sanju Samson (২২টি) এবং Prithvi Shaw (১৯টি)।পরিসংখ্যান বলছে, ২০ বছর পূর্ণ করতে এখনও অনেক সময় হাতে আছে বৈভবের। ২০৩১ সালের ২৭ মার্চ তিনি ২০ বছরে পা দেবেন। অর্থাৎ, এর আগে আইপিএলের আরও চারটি মৌসুম খেলার সুযোগ পাবেন এই তরুণ তারকা।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত