প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
মালদ্বীপে শ্রীলঙ্কান প্রবাসীর ইসলাম গ্রহণ, নতুন নাম ‘আবদুল্লাহ আদম’া
||
মালদ্বীপ–এর ফেইধু দ্বীপে কর্মরত এক শ্রীলঙ্কান প্রবাসী আনুষ্ঠানিকভাবে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রেখেছেন ‘আবদুল্লাহ আদম’।জানা গেছে, ফেইধুর একটি সেলুনে কর্মরত জয়সিংহ আরাচ্চিগে ওয়ারুনা প্রভাথ সাদারুয়ান চলতি সপ্তাহে স্থানীয় একটি মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনে ইসলামের কালেমা পাঠ করেন। কালিমা পাঠের মাধ্যমে তিনি ইসলামের একত্ববাদ এবং মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.)–এর প্রতি বিশ্বাস ঘোষণা করেন। এরপর উপস্থিত মুসল্লিরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন স্থানীয় মুসল্লির সহায়তায় তিনি ধীরে ধীরে কালেমার শব্দগুলো উচ্চারণ করেন এবং আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।স্থানীয় সূত্র জানায়, মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসী ও পর্যটকদের মধ্যে সাম্প্রতিক সময়ে ইসলাম গ্রহণের ঘটনা বেড়েছে। ইসলামের শান্তি, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তায় অনুপ্রাণিত হয়ে অনেকেই স্বেচ্ছায় এ ধর্ম গ্রহণ করছেন।ইসলাম গ্রহণের মাধ্যমে আবদুল্লাহ আদম তাঁর জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন। স্থানীয় মুসলিম সম্প্রদায় আশা প্রকাশ করেছে, তিনি ইসলামের আদর্শ অনুসরণ করে শান্তি ও কল্যাণের পথে এগিয়ে যাবেন।এসএইচ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত